সোমবার
০৪ নভেম্বর ২০২৪
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় মোহাম্মদ রামিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি পশ্চিম ইলশা গ্রামের মহিউদ্দিনের ছেলে।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।
বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর আহমদ বলেন, আজ দুপুর ১ টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় মা রান্নার কাজে ব্যস্ত ছিল। শিশুটি হামাগুড়ি দিয়ে খেলতে গিয়ে কোন এক সময় পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখে স্বজনরা লাশটি উদ্ধার করে। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর হয়েছে।