সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৫ নভেম্বর ২০২৪

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

খাগড়াছড়িতে বজ্রপাতে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড়ের আগে বিভিন্নস্থানে ব্রজপাতের ঘটনা ঘটে।

এ সময় আলুটিলার অচাই পাড়া এলাকায় ভোগীরণ ত্রিপুরা গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়। এছাড়া মহালছড়ির সিঙিনালা এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।

এছাড়া আকস্মিক ঝড়ে গাছ পড়ে জেলা প্রশাসনের কার্যালয়ের এসি ও জানালার কাঁচ ভেঙে গেছে। গাছ ভেঙে পড়ে একটি জিপ ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। ভেঙেপড়া গাছ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি বিদুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ঝড়ো বাতাস ও বজ্রপাতের কারণে বিভিন্নস্থানে গাছ, গাছের ডালপালা ৩৩ কেভি সঞ্চালন লাইনের উপর পড়ায় বিদুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। সংযোগ তারও ছিড়েছে। লাইন চেকিংয়ের কাজ শুরু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে সময় লাগতে পারে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, খাগড়াছড়ি বাস স্টেশনসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পরেছে। কয়েকটি স্থান থেকে ভেঙে পরা গাছ সরানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেশ কিছু গাছ ভেঙে গেছে সেগুলো সরানোর কাজ চলছে।