সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৭ নভেম্বর ২০২৪

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ট্রেনে কাটা পড়ে রামুতে  প্রাণ গেল  ২ বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। নিহতরা হলেন- বাইক আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের এএসআই বিপ্লব চন্দ্র দাস।

তিনি জানান, নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।