রবিবার, ৮ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ জানুয়ারি ২০২৪

২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচনি ক্যাম্পে হামলা মুন্সীগঞ্জে, গুলি করে হত্যা নৌকার সমর্থককে

মুন্সীগঞ্জ- ৩ আসনে নৌকার প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে আরেকজনকে।

নিহত ডালিম সরকার (৩৫) এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক। আহত সোহেল মিয়াকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা হয়।

স্বতন্ত্র প্রার্থী হাজী মো. ফয়সাল বিপ্লব সর্মথকরা এই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেছেন নৌকা সর্মথকরা।

হামলায় আহত সোহেল বলেন, আমরা নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত সাড়ে ১২ টার দিকে শিপন পাটোয়ারীর নেতৃত্ব একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে গুলি করে ডালিমকে গুরুতর আহত করে। এ সময় আমরা ডালিমকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকে পিটিয়ে আহত করে।

এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।