মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৭ নভেম্বর ২০২৪

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাইক দুর্ঘটনায় মেরিন ড্রাইভ সড়কে যুবকের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান নামের এক যুবক নিহত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সকালে শামলাপুর স্টেশন এলাকার মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সুরতহাল সংগ্রহ করছে পুলিশ।

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান উখিয়ার হলদিয়ারপালং ইউনিয়নের ধুরুংখালীর আলীপাড়া নিবাসী আবদুল গফুরের ছেলে। এবং টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন।