সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২০ নভেম্বর ২০২৪

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করতে পারবে- এমন বিধান রেখে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর ফলে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ আদালত করতে পারবে এবং তা কার্যকর করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

বুধবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর খসড়া অনুমোদন করা হয়। এদিন বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্বও করেন তিনি।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ এনেছে।