শুক্রবার
২২ নভেম্বর ২০২৪
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) চান্দগাঁও থানাধীন টেকবাজারপুল এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সিএমপি।
গ্রেপ্তারকৃরা হলেন- মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন পেশাদার অস্ত্র কারবারি। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়- তারা বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশি অস্ত্র এনে সেগুলো চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।