শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০১ ডিসেম্বর ২০২৪

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মার্কেন্টাইল ব্যাংকের এমডি হলেন মতিউল হাসান

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে এএমডি ও সিআরও হিসেবে কর্মরত ছিলেন। মতিউল হাসান ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ওই ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস ও লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন।

মতিউল হাসান আইএফআইসি ব্যাংকের ওভারসিজ অপারেশনসের পাকিস্তান শাখায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়া তিনি নেপাল-বাংলাদেশ ব্যাংকে (জয়েন্ট ভেঞ্চার অব আইএফআইসি) ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। পাশাপাশি তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েটস।