রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সোমবার

১৬ ডিসেম্বর ২০২৪

২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ছাত্রলীগের সভাপতি তামান্না রিভা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি।

রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। অথচ এমন একটি দলের হয়ে রাজনৈতিক তৎপরতার চেষ্টা চলছিল।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।