শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

শনিবার

২৮ ডিসেম্বর ২০২৪

২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজার মেরিন ড্রাইভে কলেজ ছাত্র সাজিদ কবিরের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাজিদ কবির এর মৃত্যু হয়। এসময় সাথে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হয় ।

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনা পরবর্তী কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সাজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত কিশোর সাজিদ কবির টেকনাফের নয়াপাড়ার বাসিন্দা কক্সবাজারের সমবায় অফিসে কর্মরত কবির আহমেদ ছেলে।

সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন।