রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০২ জানুয়ারি ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মাবিয়া গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিস্থ মাবিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার।

এ উপলক্ষে মরহুমের পরিবার ইউনিয়নের কদম রসুল বাসভবনে ও  ইউসুফ আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন  কবরস্থানে মরহুমের কবরে কোরআনখানি,কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

উল্লেখ্য তিনি গত,২০২৪ সালের ২ জানুয়ারি দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ।