বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৩ জানুয়ারি ২০২৫

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলী যুবলীগ সভাপতি নাজিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায়  যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দারের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি জানান।

গ্রেফতার নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে তার বিরুদ্ধে নাশকতা করার অভিযোগ রয়েছে।

ওসি জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আজ ডাঙারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।