সোমবার
০৬ জানুয়ারি ২০২৫
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. এরশাদ আলমের (৪০) বাড়ি উত্তর চান্দগাঁও এলাকায়। চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ঠ সহযোগী এরশাদ স্থানীয় যুবলীগ নেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় এরশাদ চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় তাদের ওপর হামলায় জড়িত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় করা একটি হত্যা মামলার আসামি এরশাদ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।