রবিবার
০২ ফেব্রুয়ারি ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন মো: হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২রা ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ সদস্যে এ কমিটি প্রকাশ পেয়েছে।
কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় জেলা বিএনপির ওই সময়ের আহবায়ক কমিটি। এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার আভাস দিলেও পাঁচ মাস পেরিয়ে যায়। সর্বশেষ আজ কমিটি ঘোষণা করা হল।