রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০২ ফেব্রুয়ারি ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আনোয়ারা বৈরাগের ইউপি চেয়ারম্যান নোয়াব আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২রা ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, আনোয়ারা থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।