মঙ্গলবার
১১ ফেব্রুয়ারি ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে কামাল উদ্দিন প্রকাশ দাড়ি কামাল (৫৬) ও ককটেল শফির ছেলে মো. টিপুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবগতরাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাড়ি কামাল উপজেলার পশ্চিম শাকপুরার মৃত ছালে আহমদের ছেলে। তার বিরুদ্ধে রয়েছে ২টি ডাকাতি মামলা, একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা এবং ৭টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। এছাড়া পশ্চিম চরণদ্বীপের বাসিন্দা মো.শফি প্রকাশ ককটেল শফির ছেলে টিপু একটি ডাকাতি মামলার আসামী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ডাকাতিসহ একাধিক মামলার দুই আসা দাড়ি কামাল ও টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। আা মঙ্গলবার আদালতে আসামিদের পাঠানো হয়েছে।