সোমবার
১৭ ফেব্রুয়ারি ২০২৫
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আহম্মেদ মনছুরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আহম্মেদ মনছুর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি খরণদ্বীপ আহম্মদ হোসেন বাড়ির বাসিন্দা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বিশেষ অভিযানে চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি আহম্মেদ মনছুরকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।