বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বুধবার

২৬ ফেব্রুয়ারি ২০২৫

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাভারের রাজালাখ এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি পুলিশকে বলব আরও সক্রিয় হতে। খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। সাধারণত ভোরে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এজন্য আমি ভোরেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছি।

এ সময় আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।