রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০২ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:: বোয়ালখালীতে ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় জরিমানা গুনেছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান। 

রবিবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পূর্ব কালুরঘাট বাদামতল এলাকার আল্লাহর দানকে ৩ হাজার টাকা, আলী স্টোরকে ৫ হাজার টাকা এবং পেতন আউলিয়া দরগা গেইট এলাকার মা-বাবা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।