রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৪ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে ১০ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে ১০ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে পৌরসভার গোমদন্ডী ফুলতল এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ৩য় দিনের অভিযানে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে মালামাল বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯ জনকে ৫ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করায় পিংকু আইসবারের মালিক উত্তম চৌধুরীকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ১০ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।