রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৬ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে খাল দখলের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে মোহাম্মদ ইউনুচ (৭৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট সংলগ্ন সৈয়দখালের সংযোগ খাল এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

নির্বাহী অফিসার মো. রহমত উল্লাহ জানান, সরকারি খালে অবৈধ ভাবে বাঁধ নির্মাণ করে নদী প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি ও স্থাপনা নির্মাণ করায় মোহাম্মদ ইউনুচ (৭৮) কে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাঁধ অপসারণ সহ নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় আদালতকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এবং থানা পুলিশের একটি টিম।