রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৯ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬টি ছাগলসহ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ টি ছাগলসহ বসতঘর।

রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাজী পাড়া এলাকার মৃত নুর হোসেন বাবুর্চীর বাড়ীতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ২ টি ইউনিট প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মো. মাসুদ ও মো. মুরাদের ৬ কক্ষ বিশিষ্ট বাঁশের বেড়া ও টিনে চালা দেওয়া বসতঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা ৬টি ছাগল পুড়ে মারা গেছে।

এতে প্রাথমিকভাবে ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে।