রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১০ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলে উদ্যোগে দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সোমবার (১০ মার্চ) উপজেলার নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচিতে অংশনেয় জেলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু, চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আশরাফ রিয়াজ, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চোধুরী, যুগ্ম আহবায়ক শরিফ মাহমুদ রিয়াজ, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা আরাফাত হোসেন, রফিকুল ইসলাম ফাহিদ, রাজ বডুয়া, আলমাস উদ্দিন সায়েম, জিসান, সাফায়েত, ফুয়াদ, আআমির সহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।