রবিবার
১৬ মার্চ ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের অলংকার মোড়ের আব্দুল আলী হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চসিক।
রোববার (১৬ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচাবাজারে মূল্য তালিকা না রাখা ও বেশি দামে ভোজ্য তেল বিক্রির অপরাধে ৬ দোকানিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।