মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৭ মার্চ ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে শাহজাহান চৌধুরী

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের টেরিবাজার নালার পাড় খাজা মার্কেটের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাছির উদ্দীন চৌধুরীকে সমবেদনা জানান তিনি।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যেন অল্পসময়ের মধ্যে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গনিসহ সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান নাজিম উদ্দীন ব্রাদার্সের একটি কাপড়ের গুদামে ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।