রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২০ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি:: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ৷

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টায় মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথে ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর, নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার সন্তান সাব্বির হোসেন (২১)৷

এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রংয়ের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুইটি স্টীলের এসএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেটকার, যাহার রেজিস্ট্রেশন নং-চট্ট মেট্রো-গ-১১-৪০৪১ যাহার চেসিস নং- EE102-0044748 জব্দ করা হয়৷

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‌‌‌‌‌ বুদবার দিবাগত রাতে নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি অভিযান টিম ডাকাতদলকে হাতেহাতে ধরে৷

গ্রেপ্তারকৃত আসামীসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে৷ মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে৷