শুক্রবার
২৮ মার্চ ২০২৫
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে (৪০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে নগরের ফিরিঙ্গিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইরফান হাসান মান্নান তানিমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবা প্রয়াত ডা. এমএ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন।
মা হাসিনা মান্নানও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। সাত বছর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কমিটিতে তানিম সহ-সভাপতি পদে ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, বিস্ফোরক আইনে তানিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।