সোমবার
২২ জানুয়ারি ২০২৪
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সীতাকুণ্ড প্রতিনিধি *

পুলিশই জনতা,জনতাই পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,হাইওয়ে কুমিল্লা রিজিয়নের আওতাধীন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যোগে সোমবার (২১ জানুয়ারি)সকাল ১১টার দিকে হাইওয়ে থানার হল রুমে ওপেন হাউস ডে এর আয়োজন করা হয়।
এসময় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের বিভিন্ন সমস্যা তুলে ধরেন কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করার আশ্বাস দিয়েছেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার শাহ আলম,এস আই দিপকসহ থানার পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।