রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৮ এপ্রিল ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে ছেলের হাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৬৬) নামের ওই ব্যক্তি মারা যান। নিহত আজিজুলের বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, গত ৪ এপ্রিল নিজ বাড়িতে সাজ্জাদ হোসেন আসিফ (২২) তার বাবা আজিজুল হককে কাঁচি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সাজ্জাদ কিছুটা মানসিক ভারসাম্যহীন, এবং তার পরিবার থেকে চিকিৎসা করানো হচ্ছিল।