শনিবার
১২ এপ্রিল ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে স্নান করেতে নেমে
পানিতে ডুবে উদয় দেবনাথ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টারদিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের পশ্চিম তেতৈয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত উদয় পশ্চিম তেতৈয়া গ্রামের টিটু দেবানাথ ও পিংকিং দেবনাথে প্রথম পুত্র। সে তেতৈয়া নবতারা প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।
উদয় দেবনাথের বাবা ব্যবসায়ী টিটু দেবনাথ বলেন, ‘শনিবার বেলা সাড়ে ১২টায় বাড়ির সামনে অন্য শিশুদের সাথে পুকুরে স্নান করতে যায় উদয়। এসময় শিশুদের সাথে কলা গাছের ভেলা বানিয়ে খেলতে থাকে। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়।
পরে অন্য শিশুরা এসে উদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে বলে জানায়। খবর পেয়ে বাড়ির সবাই পুকুরে খোঁজাখুজির এপর্যায়ে উদয়কে পাওয়া যায়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া বলেন, পানিতে ডুবে পড়া উদয় দেবনাথ নামে এক শিশুকে শনিবার দুপুরে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।