রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২১ এপ্রিল ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলীর বড়উঠানে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কর্ণফুলি প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) রাতে বড়উঠান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড ফাজিল খাঁর হাট এলাকার কবির আহমেদের ছেলে ইয়াকুব হোসেন জনি (২৫)। সে বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

অপরদিকে গ্রেপ্তার জহির ড্রাইভার (৫০)। সে বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে নগরীর চাদগাঁও থানায় হস্তান্তর করা হয়। সেখানেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।