রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০২ মে ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে হেফাজতের সংহতি সমাবেশ গণমিছিল

হাটহাজারী প্রতিনিধি:: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা হেফাজতের সংহতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে হাটহাজারী ডাকবাংলো চত্বরে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কুরআনবিরোধী নারী নীতিমালা প্রত্যাহারসহ চার দাবিতে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সরকারী মহাসচিব মাওলানা জাফর আহমেদ, সহাকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা হেফাজতের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ ফতেপুর মাদ্রাসা, মাওলানা মাহমুদ হোসাইন, পৌরসভা হেফাজতের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী।

উপস্থিত ছিলেন, মাওলানা জাহাঙ্গীর জাফরাবাদী, নূর মোহাম্মদ, মোরশেদ আলম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, উপজেলা হেফাজতের সংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ওজাইর হামিদী, রাশেদ আলম, আবু তাহের রাজিব, মাওলানা জিয়াউল কবির, মো. শহীদ, মাওলানা ওবাইদুর রহমান ও আবরার মিরাজ চৌধুরীসহ উপজেলার সব ইউনিয়নের সভাপতি সেক্রেটারিরা।

অনুষ্ঠান শেষে মহাসমাবেশের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।