রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৩ মে ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়অস্ত্রসহ মো.ইমরান হোসেন মুন্না (৩৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ মে) ভোর ৪টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল থেকে তাকে আটক করা হয়।

এ সময় মুন্নার কাছ থেকে ১টি লোকাল গান(এলজি), ৩টি চাপাতি, ২ ছুরি, নগদ ৮৯ হাজার ৮২৫ টাকা, বৈদেশিক ১১০ দিরহাম, ৬৮টি মোবাইলের অবৈধ সিমকার্ড, ২টি স্মার্ট মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

এ সেনা অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্ণেল সালাহ উদ্দিন আল মামুন।

বোয়ালখালী সেনাক্যাম্প কমাণ্ডার মেজর রাসেল বলেন, ইমরান হোসেন মুন্না এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। মুন্না এবং তার কাছ থেকে পাওয়া অবৈধ অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে।