সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১৩ মে ২০২৫

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

ব্যক্তিরা হলেন-এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আকিজ উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোজাম্মেল হক, ব্যবসায়ী নজরুল ইসলাম, আলনার আলী, বেদার উল ইসলাম, জসিম উদ্দিন, রোখসানা খাতুন, রবিয়া খাতুন, নাছির উদ্দিন, মুহাম্মদ সাইফু উদ্দিন, গোলামুর রহমান, এসএম জামাল উদ্দিন, হাসমত আরা বেগম ও মুহাম্মদ সাইফু উদ্দিন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে উপপরিচালক (মানিলন্ডারিং) তাহাসিন মুনাবীল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান আত্মীয়স্বজনের নামে-বেনামে ঋণ ও বিনিয়োগ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এরপর এ অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে মানিলন্ডারিং করে বিদেশে টাকা পাচার করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের বিদেশ যাওয়ায় বাধা দেওয়া প্রয়োজন।