মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৩ জুন ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে মদসহ বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২৫০ লিটার চোলাই মদসহ মো. কামাল (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার  আমুচিয়া ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে মদ বিক্রির সময় গ্রেপ্তার করা হয়।

মো.কামাল আমুচিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ধোরলা গ্রামের মোনাফ চৌধুরী বাড়ির খুইল্লা মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আসামী কামালকে সোমবার (২৩ জুন) আদালতে পাঠানো হয়েছে।