মঙ্গলবার
২৪ জুন ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেল ৪ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ জুন) সারাদিন মসজিদের দানবাক্সের টাকা গণনা শেষে ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী।
মো. নুরুন্নবী চৌধুরী বলেন, প্রতি তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার ২ মাসে উপস্থিত মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে মসজিদের দানবাক্স খোলা হয়। এসব দানবাক্সের টাকা গণনা শেষে ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
টাকা গণনাকালে উপস্থিত ছিলেন মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, ইমাম মাওলানা মো. আব্দুল মুত্তালিব, মুয়াজ্জিন মাওলানা মো.এয়াকুব আলী, ব্যাংকার মো. ওয়াসিম, শাহালম, আব্দুল হাকিম মো. আরিফ, সহকারী মুয়াজ্জিন মাওলানা মো. হোছাইন, মুসল্লি মো. শাহেদ চৌধুরী, ইউপি সদস্য মো. হাছান চৌধুরী, মাওলানা মো. আনোয়ার, আছফিকুল আলম চৌধুরী, মো. ইয়াছিন চৌধুরী, থানার এএসআই মো. জামাল প্রমুখ।