বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

২৪ জুন ২০২৫

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে আরও ১২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জন।

মঙ্গলবার (২৪ জুন) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ৩ জন, শেভরণে ল্যাবে ৬ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২ জন এবং পার্কভিউ হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫১ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১০ জন এবং বিভিন্ন উপজেলার ২ জন।