মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৩ জুলাই ২০২৫

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সেনাবাহিনী তিনটি এসএমজি, একটি রাইফেল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে।

আইএসপিআর আরও জানিয়েছে, কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে।