মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২১ জুলাই ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন: ব্যারিস্টার সুমন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর মুগদা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত সামাজিক কর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। সুমনের পক্ষে আইনজীবী লিটন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে তোলা হলে সকাল ১০টা ৮ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় সুমনকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন আপনারা। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।