রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৩ জুলাই ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি শোক ও সমবেদনা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শোক ও সমবেদনা জানান।

মঙ্গলবার (২২ জুলাই) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি শোকবার্তায় বলেন, বিমান দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৭০ জন।