মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৩ জুলাই ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রেয়াজউদ্দিন বাজারে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: রেয়াজউদ্দিন বাজারে র‍্যাবের অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-০৭।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বিকেল এ অভিযান চালানো হয়। বুধবার র‍্যাব ০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

র‍্যাব- ০৭ জানায়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রেয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে; এমন ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

জব্দকৃত সব পণ্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।