সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৪ জুলাই ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে ভবনের ছাদে কলেজ শিক্ষার্থীর মরদেহ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চৌধুরী হাট এলাকায় একটি ভবনের ছাদে রহমত আলী শিফাত (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এস এম কনভেনশন হল ভবনের ছাদে স্থানীয়রা কলেজ শিক্ষার্থী শিফাতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শিফাত বোয়ালখালী পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের জামতল এলাকার তালেব মেম্বার বাড়ির মো. জাফর সওদাগরের ছেলে। শিফাত ২ ভাই, ২ বোনের মধ্যে সবার বড়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।