বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বুধবার

৩০ জুলাই ২০২৫

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চিড়িয়াখানার পূর্ণাঙ্গ সংস্কার দরকার: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় চিড়িয়াখানার অব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শুনেছি বছরের পর বছর ধরে পশুগুলোর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এমনকি খাবারও চুরি হয়। এটা অমানবিক এবং হৃদয়বিদারক। তিনি জাতীয় চিড়িয়াখানার একটি পূর্ণাঙ্গ সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন।

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের পশু চিকিৎসাকেন্দ্রগুলোর অনেকগুলোই পুরোনো ও অকার্যকর হয়ে গেছে। এগুলোকে আধুনিকায়ন করে প্রকৃত অর্থে খামারি ও পোষাপ্রাণি মালিকদের সহায়তা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক সচিব।