শনিবার
০২ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামে হালিশহরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ১২ ছিনতাইকারী গ্রেপ্তার। শুক্রবার (১ আগস্ট) থানার বড়পোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গ্রেপ্তাররা হলেন, মো. তুষার (৩০), মোহাম্মদ আরিফ (২৭), মো. নজরুল আহাম্মদ সাগর (২৫), মো. রিপন প্রকাশ হৃদয় (২৮), মো. আরিফ (২৩), আবুদুর রহমান রানা (২৮), মো. দেলোয়ার মিয়া (৩২), মো. বাবু (২৫), মো. রনি (৩০), মো. ওমর ফারুক (২২), মো. নাজিম (২৬) ও মো. জসীম উদ্দিন (২৪)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১২টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত চারটি টিপ ছোরা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ছিনতাই ও মোবাইল চোর চক্রের মূলহোতা মো. তুষারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির অধিক মামলা রয়েছে।
তিনি এর আগেও অস্ত্র, ছিনতাই, দস্যুতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একাধিকবার গ্রেপ্তার হন। এ ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।