বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৪ আগস্ট ২০২৫

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মেনন-ইনু-পলককে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেই আবেদনের শুনানির জন্য আজ তাদের আদালতে হাজির করা হয়।

এরপর শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন।

ঘটনার দিন বিকেল ৪টায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি।