বুধবার
০৬ আগস্ট ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
আগামী শুক্রবার (৮ আগস্ট) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এই তথ্য জানান।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।