শুক্রবার
১৫ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল আহাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আহাদ আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মো.লোকমানের ছেলে। সে আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আহাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি। শুক্রবার (১৫ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।