সোমবার
১৮ আগস্ট ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি: চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর ও সাহেরখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে পৃথক গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আশিকুল ইসলাম (৮) ও দেড় বছর বয়সী রাইফ চৌধুরী। আশিকুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
আশিক স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। রাইফ উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়ির আনোয়ার জাহেদের পুত্র।
নিহত আশিকুল ইসলামের মামা সিরাজ উদ্দিন বলেন, ‘সোমবার দুপুরে প্রতিবেশী ২ জন ছেলের সাথে খেলতে বের হয় আশিক। এসময় খেলার চলে অসাবধানতাবশত পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়।
পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাইফ চৌধুরীর নানা সরওয়ার চৌধুরী বলেন, সোমবার দুপুরে খেলার চলে ঘরের পাশে একটি পুকুুরে পড়ে যায় আমার নাতি রাইফ চৌধুরী। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
একইদিন বিকেলে আশিকুল ইসলাম ও রাইফ চৌধুরীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
এই বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের নাম্বারে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।