বৃহস্পতিবার
২১ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে বিশেষ অভিযানে পিস্তলসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন।
আটককৃতরা হলেন, কধুরখীলের রহমান ফকির বাড়ির মো. জাকির হোসেন (৫২), মো. আরমান হোসেন জিসান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)।
তাদের কাছ থেকে ২টি দেশিয় পিস্তল, ৩টি ছোরা, ২টি সেলফ ডিফেন্স স্টিক ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।
বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান বলেন, আটককৃতরা ইয়াবা ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।