বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২১ আগস্ট ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামির (২২) ও সাব্বির (২১) নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের দিকে আহতদের ঢামেকে নিয়ে আসা হয়।

আহত জামির ও সাব্বির দুজনই ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী। সংঘর্ষের সময় তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। সংঘর্ষের কারণ ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।